সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে ভটভটির ধাক্কায় লবণ শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬ | ১:১৬ পূর্বাহ্ন


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বেপরোয়া গতির একটি ভটভটির ধাক্কায় মো. আবু ছিদ্দিক (২৬) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাম্বল-শেখেরখীল সড়কের নিমগাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু ছিদ্দিক পেশায় একজন লবণ শ্রমিক ছিলেন। তিনি শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহমুদুল্লাহর দোকান এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির অজ্ঞাত একটি ভটভটি আবু ছিদ্দিককে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শেখেরখীল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।