সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় পুলিশের অভিযান, ২ সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ১৯

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬ | ৯:০০ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে দুজন সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এই অভিযান চালানো হয় বলে শুক্রবার বিকেলে চকরিয়া থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ১৯ জনের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি। বাকিদের মধ্যে একজন দুই বছরের এবং আরেকজন ছয় মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ১০ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও চারজনকে এই অভিযানে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, থানা পুলিশের দ্বিতীয় দিনের অভিযানে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এই ১৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।