সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষাবৃত্তি বিতরণ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ এপ্রিল ২০২৬ | ৯:০২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় কচুয়াই উন্নয়ন ফোরামের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে গাইড বই ও শিক্ষাবৃত্তি প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিক গ্রুপের চেয়ারম্যান ও কচুয়াই উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রকৌশলী এস এম লোকমান কবির।

কচুয়াই উন্নয়ন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফখরুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের সহকারী সদস্য সচিব হাফেজ রফিক বিন হোসাইন, ব্যাংকার নুরুল আজিম, সাংবাদিক ফখরুল নাঈম, ব্যাংকার আবুল মুনসুর, ডা. সোলাইমান, মাস্টার আরাফাত হোসাইন, আবদুর রহমান ফারুকী, মো. শফি উদ্দিন, আরিফুল ইসলাম ও মো. কফিল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হলো আচরণ ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তন। আজকের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শিক মূল্যবোধ ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।