সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শকুনদের উৎসবে ক্লান্ত জাতি

জিন্নাত আয়ুব | প্রকাশিতঃ ২১ এপ্রিল ২০২৬ | ৭:৪২ অপরাহ্ন


আগের দলটা পেট ভরিয়ে
দিয়ে গেছে শুধু ফাঁকি,
সাধারণ মানুষের রিক্ত হাতে
বলো তো কী আর বাকি?

পুরানো শকুন বিদায় নিয়েছে
নতুন এসেছে কূলে,
ধ্বংসাবশেষে ওরা কি জাগাবে
আশার প্রদীপ ভুলে?

রক্তচোষা ওই নখ আর ঠোঁটে
একই লালসার টান,
বিনিময়ে শুধু পড়ে থাকে আজ
লুণ্ঠিত অভিমান।

কবে বদলাবে জাতির ভাগ্য
কবে শেষ হবে রাত?
নাকি মিথ্যে আশার বাণীতে শুধু
হবে জীবন কুপোকাত?

মুক্তির গান শুধু কি তবে
বইয়ের পাতায় রবে?
মানুষের ভাগ্যবিধাতা কি আজ
জেগে উঠবে না তবে?

৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।