
ইরান যুদ্ধ ও আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট পরিস্থিতি ‘প্রতি ঘণ্টায় দ্রুত আরও খারাপ’ হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এখনই সময় আলোচনার মাধ্যমে এমন সমাধান খোঁজার, যা আমাদের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনবে এবং শান্তির পথ প্রশস্ত করবে।”
এমন সময় তিনি এ আহ্বান জানালেন, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আরেক দফা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। আক্রান্ত হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও।
তথ্যসূত্র: আল-জাজিরা