সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১ মে ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ন


দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ২৬ হাজার ১০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২২ হাজার ৬৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ১৭০ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত মোট ৩৮ হাজার ৩০১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর এ সময়ে মোট ৫ হাজার ১৪৬ শিশুর হাম শনাক্ত হয়েছে।