সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের বাইসাইকেল প্রতিযোগিতা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ৫:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দঘন বাইসাইকেল চালানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইতকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা শান্ত বড়ুয়া এবং অনুষ্ঠানটি চমৎকারভাবে সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আবু ছায়েদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনঞ্জামামুল হক ইমন এবং নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসাইন।

এ ছাড়া এই ক্রীড়া আয়োজনে ইউনিয়ন ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন, সালা উদ্দিন এবং নাঈমুল ইসলাম উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। একইসঙ্গে ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।