
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল আলম মারা গেছেন।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
উপজেলার ধলই ইউনিয়নের লাল মোহাম্মদ তালুকদার বাড়ির বাসিন্দা নূরুল আলম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুর্শিদুল আলম জানান, শুক্রবার বাদ জুমা স্থানীয় আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।