সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে ‘প্রদীপ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ মে ২০২৬ | ৬:৩২ অপরাহ্ন


‘সবুজে ভরুক দেশ, সুন্দর হোক আগামী—একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান’ স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের রাউজানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ৯ নম্বর পাহাড়তলী ইউনিয়নের অরাজনৈতিক সংগঠন ‘প্রদীপ’।

শুক্রবার বিকেলে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি স্কুল সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সড়কজুড়ে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘প্রদীপ’-এর সভাপতি দীপংকর বড়ুয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামুনি অ্যাংলো পালি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শ্রী বাশীষ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজহিতৈষী চিকিৎসক আশীষ শীল ও ঝুন্টু দে।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক ও ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার এক্সিকিউটিভ অফিসার মো. জুয়েল, সহসভাপতি মোহাম্মদ আবদুল কাদের, রাজু শর্মা, সাইফুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ মাহিম, মোহাম্মদ ইমরান, বিপ্লব রায়, রঞ্জন দে, পরিতোষ চৌধুরী, মোহাম্মদ নুরুল আবছার ও মোহাম্মদ সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতারা জানান, আগামী দিনে ‘প্রদীপ’-এর পক্ষ থেকে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ করা হবে এবং তাদের এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।