
তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এমন পরিস্থিতিতে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে চট্টগ্রামের মিরসরাইয়ে নিরাপদ পানির ট্যাংক স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে এই উদ্যোগ নেয় বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ।
মানবিক সহায়তার অংশ হিসেবে বিশুদ্ধ পানির এই ট্যাংকটি স্থাপন ও উদ্বোধন করা হয়।
বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু এবং যুগ্ম আহ্বায়ক ডা. শহিদ আলম।
এতে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুতালেব শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান ও নুর মোহাম্মদ রিংকু এবং যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, সদস্য সচিব মির্জা আকবর, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন, সদস্য টিপু আহম্মেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, সাধারণ পথচারী ও মানুষ যাতে নিরাপদ খাবার পানি পান করতে পারে, সেজন্য প্রতিদিন ট্যাংকটিতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে।
পথচারীদের সুবিধার্থে আগামীতে এলাকায় আরও দুটি পানির ট্যাংক স্থাপনের পরিকল্পনার কথাও জানান আয়োজকরা।
মিরসরাই থানা যুবদলের সাবেক আহ্বায়ক মরহুম কামাল উদ্দিনের স্মরণে বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।