সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা: ‘অসাবধানতা ও দুর্বলতার কারণেই এ ঘটনা’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৬ মে ২০২৬ | ১:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণেই যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।

মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র‍্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এ কথা জানান।

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেন মো. আহসান হাবীব পলাশ।

ওই হামলার পর ‘ইয়াসিন বাহিনী কি র‍্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠল?’— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আহসান হাবীব পলাশ দৃঢ়তার সঙ্গে বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি কখনোই র‍্যাবকে ছাড়িয়ে যেতে পারবে না।