সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জিয়া শিশু-কিশোর সংগঠন নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি হাসিব হায়দার, সম্পাদক আনোয়ার হোসেন
নরসিংদী প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ জুন ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ন


প্রয়াত দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জিয়া শিশু-কিশোর সংগঠনের নরসিংদী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গত ২৫ মে ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি শাহ আলম রেজা এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টুর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে নরসিংদী জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা যুবদলের অন্যতম সহ-সভাপতি হাসিব হায়দার (সোহরাব) সভাপতি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি ও আমানত শাহ গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাসিব হায়দার (সোহরাব) ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত “আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবেন। শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তারা নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য বলে হাসিব হায়দার (সোহরাব) ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন উল্লেখ করেন। শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তারা।

কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং নরসিংদীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি হাসিব হায়দার (সোহরাব) ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, শাহ আলম রেজা ও ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টুর অনুমোদিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নবনির্বাচিত সভাপতি হাসিব হায়দার (সোহরাব) ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনোয়ার হোসেন সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন এবং নরসিংদী জেলায় জিয়া শিশু-কিশোর সংগঠনের কার্যক্রমকে অতীতের ধারাবাহিকতায় আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।