সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় জনতার হাতে আটক ইউপি চেয়ারম্যান, পরে পুলিশে সোপর্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ জুন ২০২৬ | ৯:০০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া সদর এলাকার চৌধুরী সড়ক থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন হেলাল উদ্দিন। মামলা দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন তিনি। ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে থানায় নিয়ে আসা হয়।