সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ জুন ২০২৬ | ৬:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে এস এম আবু তাহের ভূঁইয়া (৬৯) নামের এক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাবিব উল্লাহ ভূঁইয়ার ছেলে।

এস এম আবু তাহের ভূঁইয়া ২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।