সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিতঃ ২০ জুন ২০২৬ | ৯:৩৯ অপরাহ্ন


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ও অন্যান্য জাহাজকে ওই এলাকায় চলাচল না করতে সতর্ক করেছে তারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে প্রবেশকারী জাহাজগুলোর নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে প্রণালিটি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে হরমুজ প্রণালি বাস্তবে কতটা সময়ের জন্য বন্ধ থাকবে এবং এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল কতটা ব্যাহত হবে, সে বিষয়ে আইআরজিসির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।