সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তিনটহরীতে বিএনপির নতুন নেতৃত্বের পরিচিতি সভা

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুন ২০২৬ | ১০:২৪ পূর্বাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় তিনটহরী বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব।

নবগঠিত কমিটির সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সদস্য মো. জয়নাল আবেদীন, আলমাছ মিয়া, আবদুল আউয়াল এবং ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিজানুর রহমান।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক চর্চা ও জনগণের সমর্থন অর্জনের মাধ্যমে রাজনীতি পরিচালিত হওয়া উচিত। তিনি বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।