
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কাজী সাইফুল ইসলাম টুটুল।
গত ৩০ জুন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সরোয়ার আলমের সই করা এক চিঠিতে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
কাজী সাইফুল ইসলাম টুটুল বর্তমানে নাজিরহাট কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে যুক্ত থাকার পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী সাইফুল ইসলাম টুটুল জানান, এই বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং সামগ্রিক গুণগত মান বজায় রাখাই হবে তার মূল লক্ষ্য। দায়িত্ব সুচারুভাবে পালনে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে নতুন সভাপতি মনোনীত হওয়ায় এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।