সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৬

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ জুলাই ২০২৬ | ৬:৩৪ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার মোট ২ হাজার ৮৬২ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিন উপস্থিত ছিলেন ২ হাজার ৮১৬ জন।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মিরসরাই কলেজ, নিজামপুর সরকারি কলেজ, বারইয়ারহাট কলেজ ও জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ৩৮ জন অনুপস্থিত ছিলেন। এছাড়া আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ জন।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার এইচএসসিতে বাংলা প্রথম পত্র এবং আলিমে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।