
চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে একটি দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের আমিন মেম্বারের বাড়ির গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজের সূচনা হয়। এর মধ্য দিয়ে কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে।
সাবেক ইউপি সদস্য আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সাজ্জাদ, সাবেক মেম্বার আবুল কাসেম এবং বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু।
এছাড়া অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক নেতা সাইদুল আলম, রনি, শফিক তালুকদার, সাঈদ তালুকদার, রহিম, আজম, মুন্না তালুকদার, আরমান তালুকদার, ফারুক তালুকদার ও আসিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউসুফ তালুকদার জানান, সড়কটি দীর্ঘদিন চলাচলের অনুপযোগী ছিল। বর্তমানে সরকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাগোয়ান ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।