সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়িতে নানা আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ জুলাই ২০২৬ | ৬:১৪ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রধান পরিদর্শক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মো. আতাউল্লাহ, সমবায় সমিতির প্রতিনিধি জাহেদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান।

আলোচনা সভায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ অন্তত ২০টি সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।