সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ক্রীড়া সংগঠক সালাহউদ্দিনের ভাই জয়নাল আবেদীনের ইন্তেকাল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৬ | ৭:২৪ অপরাহ্ন


চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এডহক কমিটির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সালাহউদ্দিনের বড় ভাই মুহাম্মদ জয়নাল আবেদীন মারা গেছেন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি কদমতলী ডি টি রোডের নাছিরুজ্জামানের বাড়ির বাসিন্দা ছিলেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদন মুন্নার পিতা। হাজী মোহাম্মদ সালাহউদ্দিন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুকালে মুহাম্মদ জয়নাল আবেদীন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

রোববার মাগরিবের নামাজের পর কদমতলী বাইতুল জান্নাত মসজিদে (পোড়া মসজিদ) মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে চৈতন্য গলি গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আহ্বায়ক মো. আবুল হাশেম বক্কর এবং সিজেকেএস সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহেদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউল আলম স্বপন এবং বিসিবি পরিচালক সিরাজ উদ্দীন মো. আলমগীরও শোক জানিয়েছেন।

সিজেকেএস ক্লাব সমিতির পক্ষে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম ও উপদেষ্টা মো. হাফিজুর রহমান।

শোক প্রকাশ করেছেন মো. ইসরাফিল খসরু, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি নুর মোহাম্মদ এবং সিডিএফএ’র সভাপতি এস.এম. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহেদ দুলাল।

বিভিন্ন ক্লাবের পক্ষে শোক জানিয়েছেন কল্লোল সংঘের সিনিয়র সহ-সভাপতি মো. নাছির মিয়া ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন জাহেদ, কে.এম. স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ চৌধুরী।

মাদারবাড়ী মুক্তকণ্ঠ গ্রীণের চেয়ারম্যান মো. মেহেদী হাসান চৌধুরী, মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

আরও শোক জানিয়েছেন মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ সম্পাদক নুরুল আমিন, কল্লোল সংঘ গ্রীণের সাধারণ সম্পাদক মো. মামুনুল ইসলাম, আলোর সিঁড়ির সভাপতি নাহিদ মুরাদ মুন্না এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল।

এছাড়া সকার সিটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন লিটন, নিমতলা লায়ন্স ক্লাবের প্রতিনিধি মো. সোহেল আহমদ ও বক্সিরহাট ইয়ং মেন্স ক্লাবের প্রতিনিধি সাইফুল আলম খাঁন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।