সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২৬ | ১০:০৮ অপরাহ্ন


বন্যায় গবাদিপশু মারা গেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বন্যায় কোনো পরিবারের গরু মারা গেলে সংশ্লিষ্ট পরিবার ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ পাবে।

এছাড়া ছাগল বা ভেড়া মারা গেলে প্রতিটি গবাদিপশুর জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা মিলবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক বন্যায় জেলায় ব্যাপক গবাদিপশু ও হাঁস-মুরগির প্রাণহানি ঘটেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত জেলায় ৩৯টি গরু, ৯৫টি ছাগল এবং ৪২টি ভেড়া মারা গেছে।

পাশাপাশি ১ লাখ ৪২ হাজার ১৩৭টি মুরগি এবং ১ হাজার ৩০০ হাঁস বন্যায় মারা যাওয়ার কথা জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে প্রকৃত ক্ষতিপূরণ নিশ্চিতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে যথাযথ তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন ত্রাণ মন্ত্রী।

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।