সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৬ জুলাই ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন


বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

আগামী ২৩ জুলাই তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে নতুন এই দায়িত্বভার গ্রহণ করবেন।

দায়িত্ব গ্রহণের একই দিনে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন।

বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের আগে আগামী ২৩ জুলাই তিনি পদোন্নতি পাবেন এবং এরপর নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।