সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নান্নু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ওমর ফারুক নান্নু।

তিনি উপজেলার শাহনগর গ্রামের মরহুম জহুরুল ইসলামের ছেলে এবং এলাকায় প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মোছলেহ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের প্রবিধান অনুযায়ী, আগামী ছয় মাস অথবা নিয়মিত পরিচালনা কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই অ্যাডহক কমিটি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

নতুন অনুমোদিত কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন নিলীমা প্রভা দেবী।

এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবে নজরুল ইসলাম এবং পদাধিকারবলে প্রতিষ্ঠান প্রধান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, প্রবিধান অনুযায়ী অ্যাডহক কমিটি প্রতিষ্ঠান পরিচালনায় সব ধরনের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করতে পারবে।

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যমান নির্দেশনা অনুযায়ী এই কমিটি নতুন কোনো শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. ওমর ফারুক নান্নু জানান, এই দায়িত্ব তাঁকে ভীষণভাবে প্রাণিত করেছে।

ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে সুনামের পাশাপাশি বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের মানোন্নয়ন, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।