সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ জুলাই ২০২৬ | ৯:১৩ অপরাহ্ন


বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবর ফারুকী।

বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় কচুয়াই ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবর ফারুকীর উদ্যোগে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে বাবর ফারুকী বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুল ইসলাম ফারুকী এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান ফারুকী উপস্থিত ছিলেন।

এছাড়া কচুয়াই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কায়ছার চৌধুরী এবং আজিমপুর মগধেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক সুমন দে সেখানে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বিএনপি নেতা মো. আলম, ফরিদ, বাবুল খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ওই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।