
চট্টগ্রামের রাউজানে দুইটি সাজা পরোয়ানাসহ পৃথক মামলায় জারি হওয়া নয়টি পরোয়ানাভুক্ত আসামি এনামুল হক বাচা ওরফে বাচা কোম্পানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ট্রমা সেন্টারের সামনে সড়ক থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক বাচা পূর্ব রাউজান এলাকার আজিজুল হক কোম্পানীর বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে।
রাউজান থানা পুলিশ জানায়, পরোয়ানা জারির পর থেকে এনামুল হক দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।
রাউজান থানার এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. তানভীর বলেন, গ্রেপ্তার এনামুল হককে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।