সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পুনরায় পদুয়া স্কুলের সভাপতি হলেন শিল্পপতি আবচার হোসেন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩১ অগাস্ট ২০২৬ | ১০:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন শিল্পপতি ও রাজনীতিবিদ মো. আবচার হোসেন।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক প্রজ্ঞাপনে মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সদস্য হিসেবে মো. আবচার হোসেনকে সভাপতি করা হয়েছে। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. সিরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. নঈম উদ্দীন এবং পদাধিকার বলে সদস্যসচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৬ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে গঠিত এ কমিটিকে স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে একই বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রমে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মো. আবচার হোসেন।

দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন ও সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় মো. আবছার হোসেন সংশ্লিষ্ট সবার কাছে সহযোগিতা কামনা করেছেন।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।