
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।
সেখান থেকে মো. জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে, হোছনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে আরেকটি অভিযান চালায় পুলিশ।
সেখানে মো. আবছার উদ্দীন (২৮), টিপু সরদার (২৬) এবং হৃদয় দাশ (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আটকের সময় তাঁদের কাছ থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।