সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাইজভাণ্ডার শরীফে ১২০তম ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন

চাহারাম শরীফে মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৯ জানুয়ারী ২০২৬ | ৬:১৮ অপরাহ্ন


ইমামুল আউলিয়া গাউসুল আজম শাহসুফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) পবিত্র বার্ষিক ১২০তম ওরশ শরীফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) গাউসিয়া হক মনজিলে পবিত্র ‘চাহারাম শরীফ’ পালনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হয়।

মহান ১০ মাঘ উপলক্ষে আয়োজিত এই ফলার-ফাতেহা ও কেন্দ্রীয় মিলাদ কিয়ামে উপস্থিত থেকে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অগণিত আশেক-ভক্ত ও জায়েরীনরা তাদের রুহানি ও জিসমানি বিমারী (আত্মিক ও শারীরিক অসুস্থতা) থেকে মুক্তির নিয়তে এই ফলার-ফাতেহার পবিত্র তবারক গ্রহণ করেন।

মূলত এই চাহারাম শরীফ অনুষ্ঠানের মধ্য দিয়েই হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১২০তম ওরশ শরীফের সকল ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্ত হলো।