সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, জরিমানা গুনলেন বিএনপি কর্মী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মো. ইসমাইল নামের এক বিএনপি সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আঁধার মানিক এলাকায় বিএনপির একটি নির্বাচনী অফিসের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানো হচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. ইসমাইলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর সত্যতা পাওয়ায় মো. ইসমাইল নামের এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।