
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছে ৮ নম্বর কদলপুর ইউনিয়ন জিয়া মঞ্চ। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে কদলপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সংগঠনের নেতাকর্মীদের।
সরেজমিনে দেখা যায়, কদলপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আলম হুদা চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। রোববার সকালে কদলপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম চোখে পড়ে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ৮ নম্বর কদলপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আলম হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম, সহ-সভাপতি ইব্রাহিম চৌধুরী ও নরু সওদাগর, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রবাসী সম্পাদক আজিজুল হক এবং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
এছাড়াও প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেন জিয়া মঞ্চের সদস্য জসিম উদ্দিন, আলমগীর, মো. সাহেদ, মো. সাগর, মো. আলম, ওমর ফারুক, জুয়েল, রবিউল আলম, আব্দুল শুক্কুর ও আবুসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ভোটারদের হাতে প্রার্থীর লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।