সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘লাইফে ফার্স্ট ভোট দিলাম’, উচ্ছ্বসিত তামিম ইকবাল

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:৪৬ পূর্বাহ্ন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি চট্টগ্রাম-১০ আসনের কাজীর দেউড়ি চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রে ভোট প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

সকাল ১১টার দিকে তামিম ইকবাল গাড়িতে করে ভোটকেন্দ্রে পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে ভিড় এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সদস্যরা তাকে স্কট করে কেন্দ্রের ভেতরে নিয়ে যান।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “লাইফে ফার্স্ট ভোট দিলাম, পরিবেশ খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। খুবই ইজি প্রসেস। আশা করি সবাই সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন।”

তারকা এই ক্রিকেটারের ভোটদানকে কেন্দ্র করে ওই কেন্দ্রের ভোটার ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে।