সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাঁশখালীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতের জহিরুল বিজয়ী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। বৃহস্পতিবার ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭ হাজার ৬৫১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, মাওলানা জহিরুল ইসলাম পেয়েছেন ৮৯ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২১০ ভোট।

এই আসনে নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় প্রভাব ফেলেছেন বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী। তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে ৫৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। স্থানীয়রা মনে করছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থীর এই বিপুল ভোট প্রাপ্তি ধানের শীষের পরাজয়ের অন্যতম কারণ।

বাঁশখালীর মোট ১১২টি ভোটকেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।