সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জন গ্রেপ্তার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:০৯ অপরাহ্ন

Arrest
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী থানা এলাকার রাইফেল ক্লাব মোড়ে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ওই আটজন হলেন— তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, মুন্না, হামিদ মিয়াজি, রিয়াদ হোসেন, শরিফ হোসেন এবং ইব্রাহীম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন এই আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা রাইফেল ক্লাব মোড়ে জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আফতাব উদ্দিন আরও জানান, গ্রেপ্তার হওয়া তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, মুন্না, হামিদ মিয়াজি, রিয়াদ হোসেন, শরিফ হোসেন ও ইব্রাহীম মূলত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ওই মোড়ে জড়ো হয়েছিলেন। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।