
পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলন (চট্টগ্রাম পর্ব) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) চট্টগ্রাম নগরীতে আয়োজিত এই মিলনমেলায় ব্যাচের বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
ইফতারের আগে শুভেচ্ছা বক্তব্য ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানে এক উষ্ণ মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি স্মৃতি রোমন্থন করেন এবং আগামী দিনে বন্ধুত্বের এই বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৪২-এর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তারেক মাহমুদ বিজ্ঞপ্তিতে আরও জানান, ব্যাচ ৪২-এর ইফতার সম্মিলনের ঢাকা পর্ব আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকায় অবস্থানরত এই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।