সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ মার্চ ২০২৬ | ১১:০৭ অপরাহ্ন


আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ মোহনা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

এই প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন।

পাশাপাশি সভায় উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আরিফ উদ্দিন এবং উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. জায়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া চকরিয়া থানার ওসি (তদন্ত) নুর আলম মাছুম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলীপ দে সভায় অংশগ্রহণ করেন।

সভায় সরকারি দপ্তরের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সুধীজনও উপস্থিত ছিলেন।