
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন পরিবেশে ঈদ উপহার বিতরণ ও ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাউজান পৌরসভার জলিল নগরে অবস্থিত রাউজান প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হোসেন।
এ ছাড়া এই ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে সংবাদকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এম রমজান আলী, সহসভাপতি কামাল উদ্দিন হাবিবি, সাবেক কর্মকর্তা কামরুল ইসলাম বাবু, সহসভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।