
চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সভা ও ২০২৬ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ মার্চ (রোববার) বিকেলে সাতকানিয়া উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া প্রেস ক্লাবের এই নির্বাচনে এনটিভি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর সভাপতি এবং কালের কণ্ঠ ও দৈনিক আজাদী-এর প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য নাজিম মোহাম্মদ, লোকমান হাকিম এবং এস এম রানা।
সাতকানিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন—সিনিয়র সহসভাপতি এম এম রাজা মিয়া রাজু (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সহসভাপতি হারুন অর রশিদ (জিটিভি), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (দৈনিক ইত্তেফাক ও চট্টগ্রাম প্রতিদিন) এবং অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজিম উদ্দিন (দৈনিক বাংলা ও একুশে পত্রিকা)।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মামুন মোহাম্মদ, সুকান্ত বিকাশ ধর (দৈনিক সমকাল ও দি ক্রাইম) এবং মনজুর আলম (দৈনিক নয়া দিগন্ত)।
সভার শেষ পর্যায়ে নবনির্বাচিত কমিটি খুব কম সময়ের মধ্যে সাতকানিয়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রকৃত প্রতিনিধিদের সাতকানিয়া প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার একটি সিদ্ধান্ত গ্রহণ করে।