সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২৬ | ২:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতকানিয়া ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি স্থানীয় একটি টার্ফে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খোরশেদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর।

তারেক উদ্দিন জিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রিদওয়ানুল ইসলাম, সেক্রেটারি সামির মোহাম্মদ এবং প্রবাসী সদস্য জাহেদ শিকদার। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবর বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এই সংগঠনের তরুণ সদস্যরা নিঃস্বার্থভাবে মানুষের জীবন বাঁচাতে যে ভূমিকা রাখছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজে মানবতার চর্চা বাড়াতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলে শহীদুল ইসলাম বাবর উল্লেখ করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও এই সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে খোরশেদ আলী, রিদওয়ানুল ইসলাম, সামির মোহাম্মদ ও জাহেদ শিকদারসহ অন্যান্য বক্তারা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে এক আনন্দঘন পরিবেশে মিলনমেলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।