সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বান্দরবানের নতুন ডিসি সানিউল ফেরদৌস

বান্দরবান প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ মার্চ ২০২৬ | ২:২৯ অপরাহ্ন


বান্দরবানে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কর্মকর্তা সানিউল ফেরদৌসকে। মাত্র এক বছরের মাথায় জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে সানিউল ফেরদৌসকে এই পদে পদায়ন করা হলো।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী—রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায় এবং লালমনিরহাটে রাশেদুল হক প্রধানকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।