
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ইয়াবাসহ মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই সভায় ১৫ দিনের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। একই সঙ্গে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জড়িতদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি। ইয়াবাসহ সব ধরনের মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ অবস্থায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। মোহাম্মদ তৌহিদুল আলম আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী আন্দোলনে এগিয়ে আসতে হবে এবং নিজেদের এলাকা মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
মো. আব্দুল করিমের সভাপতিত্বে এবং মোহাম্মদ এস. এম. আবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাজী এজাহার সওদাগর, খোকন মল্লিক, জাফর আম্মাদ, হাজী আব্দুল মালেক, ফজল করিম, উত্তম দে, ফুফন দে, দিদারুল ইসলাম, কুতুব উদ্দিন, নুরুল হাকিম, রনজিত, নন্দন, বেলাল, ফারুক, পলাশ, মাসুম, আকাশ, সাজু দে, স্বপন, রতন দে, উজ্জ্বল, জসিম উদ্দিন (আর্মি), শাকিল, ছাত্রনেতা মাহমুদুল আলম বাবু মামুন, সাইফুল, সাজিদ এবং রাকিব হামিদ।
সভায় মো. আব্দুল করিম, মোহাম্মদ এস. এম. আবু, হাজী এজাহার সওদাগর, খোকন মল্লিক, জাফর আম্মাদ, হাজী আব্দুল মালেক, ফজল করিম, উত্তম দে, ফুফন দে, দিদারুল ইসলাম, কুতুব উদ্দিন, নুরুল হাকিম, রনজিত, নন্দন, বেলাল, ফারুক, পলাশ, মাসুম, আকাশ, সাজু দে, স্বপন, রতন দে, উজ্জ্বল, জসিম উদ্দিন (আর্মি), শাকিল, মাহমুদুল আলম বাবু মামুন, সাইফুল, সাজিদ ও রাকিব হামিদসহ উপস্থিত বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তাই এখনই কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সভায় স্থানীয় হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিরা উপস্থিত ছিলেন। তাঁরা ঐক্যবদ্ধভাবে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা থেকে সর্বসম্মতিক্রমে একটি প্রতিরোধ কমিটি সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা নিয়মিত এলাকায় নজরদারি চালাবে এবং মাদক-সংশ্লিষ্ট যেকোনো কার্যক্রম প্রতিহত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগের মাধ্যমে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব হবে।