সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন আর নেই

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ মার্চ ২০২৬ | ১০:৩১ অপরাহ্ন


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন চেনু মিয়া মারা গেছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের উত্তর ধুম এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন পেশায় ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি তার বাবা সায়েদুর রহমানের নামে প্রতিষ্ঠিত এস রহমান ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি মহাজনহাট ফজলুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সদস্য এবং মিরসরাইয়ের গোলকের হাট পাঞ্জুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।