সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় মাদক মামলায় ৬ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ এপ্রিল ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাঁদের এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ছয়জন হলেন মো. রুবেল, মো. জয়নাল আবেদীন, মো. সাইফুল ইসলাম, মো. করিম, মো. আবদুর রশিদ এবং মো. লিটন।

আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।