সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আরব আমিরাতে গাউসিয়া কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ এপ্রিল ২০২৬ | ৯:০৬ অপরাহ্ন


গাউসিয়া কমিটি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তর মোছাফ্ফা শাখার উদ্যোগে মাসিক পবিত্র গেয়ারভী শরীফ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংগঠনের বৃহত্তর মোছাফ্ফা শাখার সভাপতি মোহাম্মদ আলী জামালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম ও সহসাধারণ সম্পাদক আবু শাহেদ আরজুর যৌথ সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বৃহত্তর মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ইউআইএ কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাজী জানে আলম, মোছাফ্ফা শাখার সিনিয়র সহসভাপতি মো. জসিম, সহসভাপতি নুর আলম, নাসির উদ্দিন সিকদার, মোহাম্মদ নাছির ও মোহাম্মদ নাজিম মাজু। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক, অর্থ সম্পাদক আবু জাহেদ, যুগ্ম অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ হালিম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ জালালসহ মোহাম্মদ অপু করিম, ফজল কবির, নুর আলম, মোহাম্মদ এসকান্দার এবং শাহ আলম।

সভায় বক্তারা গাউসিয়া কমিটির বিভিন্ন কার্যক্রম এবং প্রবাস জীবনে দ্বীনি খেদমতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বৃহত্তর মোছাফ্ফা শাখার ঐক্য, জামেয়া আঞ্জুমানের খেদমত এবং সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে জ্যেষ্ঠ নেতারা বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান প্রবাসে পীর ভাইদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দেশপ্রেম জাগ্রত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির সমৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম আনসারী।