সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নগর উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন চট্টগ্রাম সিটি মেয়র

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ এপ্রিল ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ন


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় নগরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন মেয়র।

রবিবার (১২ এপ্রিল) টাইগারপাসস্থ মেয়রের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে নগরের চলমান উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নগর উন্নয়নের স্বার্থে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মেয়র। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত নানা বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় টিসিজেএ’র নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দও নগরের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন টিসিজেএ’র নির্বাহী কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী (মামুন), সহ-সভাপতি সঞ্জীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং দুই নির্বাহী সদস্য মো. রবিউল হোসেন টিপু ও মো. নাজিম উদ্দিন।

এছাড়া মেয়রের সহকারী একান্ত সচিব মারুফুল হক এবং আরেক সহকারী একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া এ সময় উপস্থিত ছিলেন।