
গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম এবং এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১২৭ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১১৫ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং সন্দেহভাজন হিসেবে আরও ১৭৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আলোচ্য সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনকভাবে আক্রান্ত হয়েছেন আরও ২১ হাজার ৪৬৭ জন।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম ও এর উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে হামে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। মৃত্যুর দিক দিয়ে এরপরই রয়েছে বরিশাল বিভাগ।