সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানিকছড়িতে জব্দকৃত পে-লোডার চুরির মামলার আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ এপ্রিল ২০২৬ | ৫:৩৬ অপরাহ্ন


খাগড়াছড়ির মানিকছড়িতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত পে-লোডার চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল হাই প্রকাশ হাইসাব নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) সকালে মানিকছড়ি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবদুল হাই প্রকাশ হাইসাব উপজেলার মুসলিমপাড়ার বাসিন্দা ফজর আলীর ছেলে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বিধি মোতাবেক আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলেও ওসি মাসুদ পারভেজ নিশ্চিত করেন।