
চট্টগ্রামের পটিয়ায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকার এক মুদি ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুস সালামের ছেলে। স্থানীয়ভাবে মো. ফারুক ওরফে ‘জামাই ফারুক’ পটিয়ায় ‘গরু চোর’ হিসেবে বেশি পরিচিত।
এদিকে পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথকভাবে আরিফুল ইসলাম তুহিন ও মো. ইমন নামের দুজনকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় কানু বিশ্বাস নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সার্বিক বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জিয়াউল হক আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।