সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পুষ্টি সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০২৬ | ৮:৩৩ অপরাহ্ন


‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও অপুষ্টি দূরীকরণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি।

বৃহস্পতিবার সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করেছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে রয়েছে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার এবং রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আফসার। এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষজ্ঞ চিকিৎসক ইসমাইল হুসাইন, ডা. রিতা দাশ, রিপন দত্ত এবং উৎপল বড়ুয়া।

অনুষ্ঠানে উপস্থিত মো. নাজমুল হাসান, ডা. জয়নাব জমিলা, ডা. শরমিন আকতার, নুরুল আফসার, ইসমাইল হুসাইন, ডা. রিতা দাশ, রিপন দত্ত ও উৎপল বড়ুয়া একমত পোষণ করে জানান, পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।