
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কলেজ গেট থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী কাচারি সড়ক হয়ে ডাকবাংলো চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন খালেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আরেফিন সাইফুল, দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন, পৌরসভা ছাত্রদলের সদস্য-সচিব শাহেদ খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল নাথ, জেলা ছাত্রদল নেতা তাসিফ মনি, জেলা ছাত্রদল নেতা হাসান, সাবেক সদস্য সাজ্জাদ জনি, জেলা ছাত্রদল নেতা রিপন নাথ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর, নাইম উদ্দিন, হাটহাজারী পৌরসভা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, শাহজালাল ফরহাদ, দিদারুল আলম রুকন, ইয়াসিন ফরহাদ, রিয়াজুদ্দিন সম্রাট, হাটহাজারী কলেজ ছাত্রদলের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, নাজিরহাট কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাশেদ এবং সাধারণ সম্পাদক তামিন বিন হায়াতসহ হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সম্পাদক ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।